× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে বোমা নিষ্ক্রিয় না হওয়ায় রাতে ঢাকা থেকে এসেছে কাউন্টার টেরোরিজম ইউনিট

Biswajit Shil
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে শহরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে দুই দিন ধরে একটি ইলেকট্রিক ডিভাউজ যুক্ত বোমা সাদৃশ্য বস্তু ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল এসে এক্সরে মেশিন ও বোমা সাদৃশ্য বস্তটি বহন করার মতো ব্যাগ না থাকায় ফিরে গেছে। শুক্রবার সকালে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ একটি দল আসার কথা ছিল, কিন্তু  এসে পৌঁছায়নি।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদ হোসেন জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট রওনা দিবেন। আজ শনিবার সকালে তারা এটি পর্যবেক্ষণ করে তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিষ্ক্রিয় করা হবে।

বোমার পাশে একটি চিরকুটে হাতে লেখা আনসারুল ইসলাম নামের জঙ্গী দলের নাম রয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিকে অফিসের কর্মচারীরা গেটের পাশে প্রাচিরের সাথে একটি ব্যাগে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুুলিশকে খবর দিলে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। পরে ব্যাগের ভিতরে একটি ইলেকট্রিক ডিভাইজ যুক্ত বোমা দেখতে পায়। পাশে একটি হাতে লেখা চিরকুট পায় পুলিশ।

মেহেরপুর পুলিশ সুপার এস. এম মুরাদ আলী জানান, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশ থেকে একটি ইলেকট্রিক ডিভাউজ যুক্ত বোমা সাদৃশ্য বস্ত আমরা উদ্ধার করেছি। আসলে এটা বোমা কিনা সেটা বোম ডিস্প্রজল ইউনিট আসলে জানতে পারবো। আমরা ধারনা করছি আতংক সৃষ্টির জন্য কেউ রেখে যেতে পারে। উদ্ধার হওয়া চিরকুটে হাতে লেখা রয়েছে আনসারুল ইসলাম দল। এটা নিয়েও আমরা তদন্ত শুরু করেছি।


এ ক্যটাগরির আরো খবর..