× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগীতা ও কৃতি ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগীতা ও কৃতি ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান করেছে মেহেরপুর জেলা পরিষদ।

আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা পরিষদ হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগীতা ও কৃতি ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হাসানাৎ মোঃ লতিফুল কবীর। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ড বশির আহম্মেদ, সরকারি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি কলেজের সহকারি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম। অনুষ্ঠানে জেলার ৫৭ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক সহযোগীতা করা হয় এবং ওই অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে এইচ.এস সিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন ও এস.এস সিতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ জন ছাত্র-ছাত্রীকে এককালীন বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..