× Banner
সর্বশেষ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ বাগেরহাটের লবণাক্ত মাটি ও পানির লড়াইয়ে যেভাবে পাশে আছে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় দেশ’ যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ “বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে শহীদ শাহসুজ্জোহা পার্ক থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, এন ডি সি মোহাম্মদ নূর-এ-আলম, সহকারী কমিশনার শুভ্রা দাস, জেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খাঁন, সেভ দ্যা চিলড্রেন’র সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, ব্র্যাক’র মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র‌্যালি ও  আলোচনাসভায় অংশ গ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..