মেহেরপুরে বালি ভর্তি ট্রাকের চাকায় পিস্ট হয়ে কলেজ ছাত্র নিহত

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর-ঝাউবাড়ীয়া সড়কে বালি ভর্তি ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) নামের এক কলেজ ছাত্র ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড় ৮টার দিকে ওই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়ার আব্দুল জব্বারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র, পুলিশ এবং এলাকবাসী জানায়, হাবিবুর রহমান ঝিনাইদহ পলিটেকনিক কলেজে ডিপ্লোমা শেষ করে ঢাকায় বুয়েটে ভর্তি কোচিং করছিলো। তিন দিন আগে সে ছুটিতে বাড়িতে আসে। এদিন শুক্রবার সকালে কলেজ ছাত্র হাবিবুর জরুরি কাজে মোটর সাইকেলযোগে মেহেরপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মেহেরপুর-ঝাউবাড়ীয়া সড়কের ঝাউবাড়ীয়া গ্রামের ইন্দারা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে কর্দমাক্ত সড়কে স্লিপ করে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে নিহত হয়। দূর্ঘটনা স্থল থেকে পুলিশ ( যশোর-ট ১১-০৮৪৩)   ট্রাকটিকে আটক করেছে ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরি জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।