মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর মানবাধিকার ধারনা ও প্রায়োগিক দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে মানবাধিকার কমিশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নির্বাহী সদস্য মনিরুল ইসলাম। স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম শফিউল আযম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।