× Banner
সর্বশেষ
বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন

মেহেরপুরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে ফেন্সিডিল সহ খোকন মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক খোকন মিয়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের উমর আলীর ছেলে। বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে শহরের পন্ডের ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি মিনি ট্রাকও জব্দ করে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকা থেকে তুলা ভর্তি ট্রাকে ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে একটি মিনি ট্রাক ছেড়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে তিনি নিজেই সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি দেখে ট্রাক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খোকন মিয়া। পুলিশ তাকে ধাওয় করে আটক করে। এ সময় ট্রাকে তল্লাশী চালিয়ে তুলার বস্তার ভিতর থেকে ৪৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। খোকন মিয়া নিজেই গাড়ির চালক, মালিকও চিহ্নিত মাদক ব্যবাসায়ী বলে জানান তিনি ।


এ ক্যটাগরির আরো খবর..