মেহেরপুরে প্যানেলভূক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

মেহের আমজাদ, মেহেরপুরঃ ৫ম পদসহ সকল শুণ্য পদে নিয়োগ, রায়প্রাপ্ত সকল শিক্ষকদের নিয়োগ সহ ৪ দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্যানেলভূক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষ অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন প্যানেলভূক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জালাল উদ্দীন। মিজানুর রহমান, হীরা মনি, জেসমিনয়ারা, মুনিয়ারা, মহিদুল, হাফিজুল ইসলাম সহ প্যানেলভূক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মানববন্ধনে অংশ নেয়। মহামান্য হাইকোর্টের রায়ের নির্ধারিত সময়ে নিয়োগ বাস্তবায়নের দাবি জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।