× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে গণমাধ্যম যত বেশি স্বাধীন, সরকার ততবেশি জবাবদিহিতার মধ্যে -তথ্যমন্ত্রী এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মেহেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও স্মারক লিপি পেশ

admin
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ অর্থ (বকেয়াসহ) সরকারি কোষাগার থেকে প্রদানের এক দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা।

আজ সোমবার দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় মানব বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মেহেরপুর পৌর সচিব তৌফিকুল আলম, সংগঠনের সদস্য মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন-উর রশিদ, সদস্য মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক, সদস্য খালেদা বানু, লাভলী মন্ডল প্রমুখসহ মেহেরপুর ও গাংনী পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

অনতিবিলম্বে দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণার হুশিয়ারি দেন অনুষ্ঠানের বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা মেহেরপুর পৌর সচিব তৌফিকুল আলম’র হাত থেকে গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..