× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

মেহেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর ঃ ০৬-১১-১৬ঃ পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে নূহ নবী (৪২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

আহতরা হলেন- নিহতের স্ত্রী উলাফাতুন বেগম (৪২), তার মেয়ে শ্যামলী (১৩) ও ভাই ফিরোজ আলী (৩৮)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে মারা যায় নূহ নবী।

আহত ফিরোজ আলী জানান, কোরবানি ঈদের দিন নূহ নবীর মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী শ্যামলীকে শ্লীতাহানি করে রাজ্জাকের ছেলে রাসেল। এ ঘটনায় বাবাসহ তার আত্মীয় স্বজন এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় রাজ্জাক পক্ষের ৪ জন। পরে তারা নূহ নবীসহ ৬ জনকে আসামী করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। কয়েকদিন পর ঐ মামলায় জামিন পেয়ে প্রতিপক্ষের ভয়ে পলাতক ছিলেন তারা। গেল কয়েক সপ্তাহ আগে গ্রামে ফিরে আসেন তারা।

সন্ধ্যায় নূহ নবী তার জমিতে সেচ দেয়ার জন্য বুড়িপোতা গ্রামের মহসিনের বাড়িতে যায়। বাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশে ওত পেতে বসে থাকা রাসেল, মিয়া, আনার, ইউনূছসহ বেশ কয়েক জন তার উপর হামলা চালায়। এ সময় রড, হাতুড়ি, বাসসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে নূহ নবীকে। তার চিৎকারে ছুটে আসে তার ভাই ফিরোজসহ পরিবারের লোকজন। এ সময় ফিরোজ আলী, উলফাতুন বেগম ও শ্যামলীকে পিটিয়ে জখম করে তারা। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে মারা যায় নূহ নবী।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জের ধরে নূহ নবীকে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে। আহতরা বেশ কয়েক জনের নাম প্রকাশ করেছেন। তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..