মেহেরপুরে নজরুল সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর: কবি নজরুল ইনস্টিটিউট এর উদ্যোগে জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারী মহিলা কলেজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভুঁইয়া। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সোলাইমান আলী ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক মিরাজ উদ্দীন, কবি নজরুল ইনস্টিটিউট এর সচিব আব্দুর রহিম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।