মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে দৌলত শাহ-এর অন্যতম ভক্ত ফকির হৃদয় সাঁই-এর ভেক খেলাফত উপলক্ষে দু’দিন ব্যাপী সাধু সঙ্গের অনুষ্ঠান আজ শনিবার শেষ হয়েছে ।
শুক্রবার সন্ধ্যয় গুরু কার্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । ঢাকা,কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ,রাজবাড়ী,যশোর সহ দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্তরা নির্ধারিত দিনের আগে থেকে আসতে শুরু করেন । আর গানে গানে সাঁইজির দর্শন তুলে ধরেন লালন শিল্পীরা । জাত-ধর্ম ভুলে গিয়ে ফকির দৌলত শাহ-এর প্রথম তিরোধান দিবস উপলক্ষে তার আশ্রমে লালন ভক্তরা সাধু সঙ্গে অংশ গ্রহন করে।