× Banner
সর্বশেষ
২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

মেহেরপুরে জেলা আইনজীবী ভবন থেকে তিনটি বোমা উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের জেলা আইনজীবী ভবনের পাশে থেকে তিনটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ১০০ পিচ লিফলেট উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে কয়েকজন আইনজীবী ভবনে ঢুকতে গিয়ে পাশের ভবনের সিড়ির নীচে কয়েকটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায়। এ সময় পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে। কি কারণে কারা বোমাগুলো এখানে রেখে গেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মদ বিজন জানান, বিষয়টি নিয়ে আইনজীবীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..