× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

মেহেরপুরে জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (৩০-০৫-১৮):   মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের ঈদগাহপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি ওমর ফারুক লিটন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য ও পিস এম্বাসেডর শিক্ষক নেতা জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ ।

জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চলনায় বক্তব্য রাখেন বি এনপি নেতা এ্যাডঃ মখলেছুর রহমান স্বপন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, বি এনপি নেতা সিরাজুল ইসলাম,খলিলুর রহমান,আব্দুল কুদ্দুস মেঘা,আব্দুল হামিদ খান গাজু, গাংনী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুল হক রাজু, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল,শেখ হুজাইফা ডিক্লিয়ার, ইসমাইল হোসেন প্রমূখ। সার্বিক সহযোগীতায় ছিলেন পৌর যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, ছাত্রদল নেতা নাহিদ মাহবুব সানি, নাহিদ, অভিসহ দলীয় নেতাকর্মীরা ।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও মুক্তির দাবী কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর যুবদলের সিনিয়ার সহ সভাপতি নূর তাজুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..