× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মেহেরপুরে গোপন বৈঠককালে ৯ শিবির কর্মী আটক

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০৪/০৩/১৬):মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের কবরস্থানের পাশের একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় ৯ শিবির কর্মীকে আটক করা হয়েছে। একই সময় পুলিশ তাদের নিকট থেকে ৪ টি বোমা উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরের দিকে।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, শিবির কর্মীরা গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরীকে নির্দেশ দিলে তিনি সংগীয় ফোর্স নিয়ে গোভীপুর গ্রামের কবরস্থানের পাশের মোকসেদ আলীর বাড়িতে অভিযান চালান।

ওই সময় পুলিশ ওই বাড়ি থেকে গাইবান্ধা জেলার পূর্ব বাছাহাটি গ্রামের সুন্দর আলীর ছেলে মকছেদ আলী (৩০), কুষ্টিয়া জেলার মীরপুরের মীর আব্দুর রাজ্জাকের ছেলে মীর ওয়ালিদ সেতু (২১), গোভীপুর গ্রামের সানাউল্লাহ’র ছেলে সাদ্দাম হোসেন (২৬), একই গ্রামের ছবিদার হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন (১৯), আনোয়ারুল ইসলামের ছেলে আশানুর রহমান সজিন (১৭), মিজানুর রহমানের ছেলে নাজমুল ইসলাম (২০), কেসমত আলীর ছেলে আরজান আলী (১৬), লাল্টু মিয়ার ছেলে সোহাগ (১৯) ও সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহীন ইসলামকে (১৮) আটক করে। একই সময় তাদের নিকট থেকে ৪ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য তারা গোপন বৈঠক করছিলো বলে তিনি মনে করেন। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..