মেহের আমজাদ,মেহেরপুর (০১-০২-১৮): প্রথম দিনে মেহেরপুরে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
বৃহস্পতিবার প্রথম দিনে জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮৪৮১ জন এবং মাত্র ৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ থেকে বিরত থাকে। এবছর প্রথম দিনে এসএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ছিল ৮৫২৬ জন ।
মেহেরপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, প্রথম দিনে জেলায় এসএসসি পরীক্ষার্থী ছিল ৭০৮০ জন। এদের মধ্যে উপস্থিত হয় ৭০৫৫ জন। অনুপস্থিত রয়েছে মাত্র ২৫ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৮৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯০ জন অংশ গ্রহণ করে এবং অনুপস্থিত থাকে মাত্র ৮ জন। এছাড়া দাখিল পরীক্ষায় মোট ৫৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন অংশ গ্রহণ করে। অনুপস্থিত ছিল মাত্র ১২ জন।