× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

মাদারীপুর প্রতিনিধি

চাইনিজ কোরালসহ সেনাবাহিনীর হাতে আটক-২

ACP
হালনাগাদ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

মাদারীপুরে চাইনিজ কোরালসহ মোটরসাইকেল আরোহী ২ কিশোরকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল।

রোববার বেলা ১১ টার দিকে জেলার সদর উপজেলার মোস্তফাপুর শাজাহান খান কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে আটকদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

আটককৃতরা হল- জেলার শহরের নতুন মাদারীপুর এলাকার মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২২) ও একই এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিম হাওলাদার (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল মোটরসাইকেল চালক রাব্বি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে সেনাবাহিনী। এসময় তার কাছে থেকে একটি চাইনিজ কোরাল উদ্ধার করা হয়। পরে আটক রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে তানজিমকে আটক করা হয়। পরবর্তীতে দুইজনকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন  জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..