× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

মেহেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসন ও বিএনএফ-এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যলয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচলক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য  রাখেন সেভ দ্য চিলড্রেন’র ম্যানেজার ফারুক হোসেন, সুবাহ সামাজিক উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় জেলার বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..