× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

মেহেরপুরের সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশীকে পুশব্যাক করেছে বিএসএফ

admin
হালনাগাদ: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (১০-০২-১৭): মেহেরপুর মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স’র (বিএসএফ) সদস্যরা। তবে এ ব্যাপারে কিছু জানতে পারেনি বিজিবি।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার নাজিরা কোনা সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের পুশব্যাক করা হয়েছে। এদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাতক্ষীরা জেলার আল মামুন, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, কাউসার আলী, তরিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, বরিশাল জেরার মিন্টু হাওলাদার ও মিরাজ আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে তারা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারত দিয়ে রিক্সা চালিয়ে, শ্রমবিক্রি করে জীবীকা নির্বাহ করতেন। কেউ কেউ ভারত যাবার সময় বিএসএফের হাতে আটক হয়ে কারাভোগ করেন। ভারতের বিভিন্ন জেলে সাজাভোগ করার পর কয়েকদিন আগে তারা ছাড়া পায়। তাদের ভারতের নদীয়া জেলার চাপড়া থানা পুলিশ এক জায়গা করে।

পরে গত বৃহস্পতিবার মধ্যরাতে তাদের বিভিন্ন ভাগে ভাগ করে ওই সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে বলে জানা গেছে। মুজিবনগর বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, পুশব্যাকের ঘটনা তাদের জানা নেই। তবে খোঁজ-খবর নেয়া হচ্ছে ।


এ ক্যটাগরির আরো খবর..