× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

মেহেরপুরের গাংনীর পীরতলা পুলিশ কনস্টোবল আলাউদ্দীন হত্যা মামলার প্রধান আসামী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা পুলিশ কনস্টোবল আলউদ্দীন হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়ার মিরপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে (২৫) আটক করেছে জেলা পুলিশের একটি টিম। বুধবার দিনগত রাত সাড়ে বারটার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনার পর থেকে মূলহোতা আনিছসহ তার সঙ্গীরা আত্মগোপন করে। পরে তার ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান চিহ্নিত করা হয়। পরে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও গাংনী থানার ইন্সেপেক্টর (তদন্ত) মোক্তার হোসেন সঙ্গীয় পুলিশের একটি দল নিয়ে কামালপুরে অভিযান চালানো হয়। এসময় তাকে আটকে সক্ষম হয় পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাবাদে হত্যাকা-োর কারণ, সঙ্গীয় মাদক ব্যবসায়ী ও তাদের কর্মকা- সম্পর্কে তথ্য দিয়েছে আনিছ। তাকে আলাউদ্দীন হত্যা মামলার আসামি হিসেবে গতকাল বৃহস্পতিবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..