× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

মেহেরপুরের গাংনীতে অপহরণের ৫ মাস পর গলিত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রাম থেকে অপহরণের ৫ মাস পর অপহৃত গৃহবধু নারগিস খাতুনের (৪৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে সাহেবনগর গ্রামের আবুল বাশারের টয়লেটের ট্যাংক থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। নারগিস খাতুন সাহেবনগর গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী।

গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সাহা জানান, ২০১৮ সালের ৫ আগষ্ট রবিবার থেকে নারগিস খাতুন নিখোঁজ হন। পরে তার মেয়ে তাসলিমা খাতুন বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গাংনী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলা নং-২৪, তাং ১৮/০৯/১৮ ইং। এ মামলায় সন্দেহভাজন আবুল বাশার ও তার এক সহযোগীকে আটক করে পুলিশ। আটককৃতরা এখনও মেহেরপুর জেলা কারাগারে রয়েছে।

এস আই বিশ্বজিৎ সাহা আরো জানান, অপহরণ মামলার সন্দেহ ভাজন আসামী সাহেবনগর গ্রামের জামিরুল ইসলামের ছেলে ফরজ আলীকে গত শুক্রবার বিকালে সাহেবনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে ফরজ আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে লাশের সন্ধান দেয়। তার দেওয়া তথ্য অনুয়ায়ী অভিযান চালিয়ে অপর আসামি বাশারের টয়লেট ট্যাংকের মধ্যে থেকে নারগিসের গলিত লাশ উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যার কান্ডের ঘটনা ঘটেছে। দির্ঘদিন ধরে আমরা অপহৃত নারগিসের সন্ধানে কাজ করেছি। অবশেষে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..