× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মেহেরপুরকে বাল্য বিয়ে মুক্ত করার লক্ষ্যে মত বিনিময় সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা পরিষদ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান’র সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহিনুজ্জামান, মেহেরপুর প্রেসক্লাব’র সভাপতি রশিদ হাসান খান আলো, সেভ দ্যা চিলড্রেন’র ম্যানেজার ফারুক হোসেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এলাকার অধিক পরিচিত ব্যক্তিবর্গের মাধ্যমে জেলার সব এলাকায় বাল্য বিয়ের ঝুকিপূর্ণ পরিবার সনাক্ত করা হবে এবং সেই সাথে তাদের নিয়মিত তদারকি করা হবে যেন সেই সব পরিবারের সদস্যরা মেয়েদের বাল্য বিয়ে দিতে না পরে। মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..