× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে ভাইরাল শিশুর ছড়ানো মিথ্যাচারে অস্বস্তিতে জামায়াত-বিএনপি ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে -খোকন তালুকদার  কালকিনিতে বিএনপি নেতা মামুন বেপারীর পথসভা অনুষ্ঠিত কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শনোর নোটিশ প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে -তারেক রহমান বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর নির্বাচন প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচনের প্রস্তুত্তি সম্পন্ন, সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন -ইসি আনোয়ারুল

মেসেঞ্জারে ডার্ক মোড চালু করবেন যেভাবে

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০১৯

অবশেষে মেসেঞ্জারে এলো ডার্ক মোড। কিন্তু এখনও পর্যন্ত এটা গোপন রাখা হয়েছে। ফলে ব্যবহারকারী অনেকেই সুবিধাটি ব্যবহার করতে পারছেন না। দেখে নিন কীভাবে ডার্ক মোড ব্যবহার করবেন-

ফেসবুক মেসেঞ্জারের ডার্ক মোড চালু করতে হবে সুন্দর একটি ইমোজির মাধ্যমে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আপাতত একটি ইমোজি পাঠিয়েই ডার্ক মোড ফিচারের সুবিধা পাবেন। বিশেষ কোনও অপশনের পরিবর্তে ইমোজির সাহায্যে চালু করার কারণেই মূলত এটাকে গোপন ফিচার বলা হচ্ছে।

আপনি ডার্ক মোড চালু করতে চাইলে প্রথমেই মেসেঞ্জার অ্যাপ আপডেট করতে হবে। এরপর মেসেঞ্জারে গিয়ে যেকোনও একটি চ্যাটে ক্লিক করতে হবে। সেখানে মেসেজ লেখার জায়গায় পাঠাতে হবে একটি অর্ধেক চাঁদের ইমোজি। সেটি পাঠানো হলেই মেসেঞ্জারের ওপর থেকে ঝাঁকে ঝাঁকে অ্যানিমেটেড চাঁদ নেমে আসবে। তারপরই সেটিংসে গিয়ে এই ডার্ক মোডটি চালু করার অপশন আসবে। সেখানে গিয়েই আপনি ডার্ক মোড চালু করুন।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে মেসেঞ্জারের ডার্ক মোড। অবশেষে চলতি মাসেই মেসেঞ্জারে নতুন এই সুবিধাটি চালু করলো বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।


এ ক্যটাগরির আরো খবর..