× Banner
সর্বশেষ
আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মেসি-রোনালদো তর্কে এক নাইজেরিয়ান খুন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

বার্সেলোনার লিওনেল মেসি সেরা নাকি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সুযোগ পেলেই এই মধুর বিতর্কে মেতে ওঠেন বিশ্বজোড়া মেসি-রোনালদো ভক্তরা। তবে এই বিতর্ক’কে কেন্দ্র করে স্পেন থেকে সাড়ে সাত হাজার মাইল দূরে ভারতের মুম্বাইয়ে খুন হয়েছেন এক নাইজেরিয়ান নাগরিক। রোববার ভারতের মুম্বাইয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায় স্টুডেন্ট ভিসায় ভারত পড়তে আসা নাইজেরিয়ার অবিন্না মিশেলের জন্মদিন পালনের জন্য সব বন্ধুরা জড় হন তাদের ফ্ল্যাটে। জন্মোৎসব শেষে অন্যান্যরা চলে গেলেও মিশেল এবং তার স্বদেশি বন্ধু চাকয়ুমা নওয়াবু রয়ে যান সেই বাসায়। এসময় মাতাল অবস্থায় ফুটবল ম্যাচ দেখার সময় কে সেরা মেসি না রোনালদো এমন বিতর্কে জড়িয়ে পড়েন দুই জন।

বিতর্কের এক পর্যায়ে রোনালদো ভক্ত নয়াবু ভাঙ্গা কাঁচের টুকরা দিয়ে মেসির সমর্থক মিশেলকে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..