× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ডেস্ক

মেসির আচরণে হতাশ রিভালদো

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০২৩
messi and rivaldo

নিজ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) অনুমতি ছাড়াই সৌদি আরব সফর করে ক্লাব কর্তৃক দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। ইতোমধ্যে নিজের ভুল বুঝতে পেরে পিএসজি ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন মেসি। কিন্তু মেসির এমন আচরনে হতাশ হয়েছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রিভালদো।

২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিলের তারকা রিভালদো স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকেকে জানান, পিএসজির প্রতি মেসির এমন আচরণ আমাকে সত্যিই হতাশ করেছে। এমনটা তার ক্যারিয়ারের সাথে মানানসই নয়।

গত রোববার লিগ ওয়ানে লরিয়েন্তের বিপক্ষে ম্যাচ শেষ হবার পরদিনই স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন মেসি। সৌদি আরবের পর্যটন দূত হিসেবে সেখানে যান মেসি। কিন্তু ক্লাবের কাছে অনুমতি না নেয়ায় মেসিকে নিষিদ্ধ করে পিএসজি। তবে মেসির কাছ থেকে এমন অখলোয়াড়সুলভ আচরণ মানতে পারছেন না রিভালদো। তিনি বলেন, ‘বর্তমান ক্লাবের (পিএসজি) প্রতি মেসির এমন অসম্মানজনক আচরণ আমাকে মনঃক্ষুন্ন করেছে। এটা তার ক্যারিয়ারের সাথে বেমানান। শৃঙ্খলার প্রশ্নে তার ক্যারিয়ার এমনিতে পরিষ্কার।’

পিএসজির সাথে এখনও চুক্তি নবায়ন না করায় গত কয়েক মাস ধরেই বাতাসে গুঞ্জন আছে আগামী মৌসুমে নতুন ক্লাবে যোগ দিবেন মেসি। চলতি মৌসুমের পরই পিএসজির সাথে শেষ হবে চুক্তির মেয়াদ। পিএসজি ছাড়ার জন্য মৌসুমের শেষ পর্যন্ত মেসি অপেক্ষা করতে পারতো বলে মনে করেন রিভালদো।

তিনি বলেন, ‘সে অন্যভাবে কিছু করতে পারতো, তার আরও বিকল্প ছিল। ক্লাবের সাথে কথা বলা বা সৌদি আরবের নেতাদের প্যারিসে আসতে দেওয়া বা ভেতরের বিষয়গুলো নিয়ে সমস্যা তৈরি না করে মৌসুম শেষে পিএসজির সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতো সে।’


এ ক্যটাগরির আরো খবর..