× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২ শ্রাবণ (১৭ জুলাই) 

মেরিন একাডেমিতে ভর্তির আবেদনের শেষ সময় ৩১ জুলাই

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০২২
মেরিন একাডেমিতে ভর্তি

বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামসহ সরকারি ও বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ২০২২-২০২৩ সেশনে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে নৌপরিবহন অধিদপ্তর। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২২। নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট www.dos.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে দেওয়া আছে। প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল নম্বর-০১৮১০০০১১৯০। লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র পরবর্তিতে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম; বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা; বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল; বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর; বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট ও মেরিন ফিসারিজ একাডেমি, চট্টগ্রাম এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান-ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা; ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা এবং মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম এর জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ২০২২-২০২৩ সেশনে ভর্তির জন্য ৫৯০টি আসন রয়েছে। ২৫টি মহিলা আসনসহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসন সংখ্যা ৪৩০টি। এর মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের মহিলা আসন ২০টি এবং মেরিন ফিসারিজ একাডেমি, চট্টগ্রামের মহিলা আসন ৫টি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসন ১৬০টি।


এ ক্যটাগরির আরো খবর..