× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

কালীগঞ্জের প্রতিটি বিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের সম্বর্ধনা প্রদান

admin
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: আজ ঝিনাইদহ কালীগঞ্জের মাধ্যমিক পর্যায়ের মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বুধবার দুপুরে সমিতির ভবনে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সমিতিভুক্ত প্রতিটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৮ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে মুল্যবান বইসহ শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

 এ উপলক্ষে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল। আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, প্রধান শিক্ষক আব্দুস সালাম, সোলায়মান হোসাইন, মোশাররফ হোসেন, কামরুজ্জামান কামাল, পলাশ মূখার্জী, রবিউল ইসলাম প্রমূখ। এ সময় প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের সচিব ও সমিতির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..