× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মেজর জেনারেল (অবঃ) সি. আর. দত্ত বীরউত্তম এর ৯০তম শুভ জন্মবার্ষিকী

admin
হালনাগাদ: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত ‘মেজর জেনারেল (অবঃ) সি. আর. দত্ত বীরউত্তম এর ৯০তম শুভ জন্মবার্ষিকী’ অনুষ্ঠান।

আগামী  ৩ ফেব্রুয়ারি ২০১৭, বিকাল ৪.৩০টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি. আর. দত্ত বীরউত্তম এর ৯০তম শুভ জন্মবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এবং বিশেষ অতিথি হিসেবে সেক্টর কমান্ডারর্স ফোরাম এর সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) কে. এম. সফিউল্লাহ বীরউত্তম  মহতী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সমাজের  সকলস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..