× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক

মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মেঘনার ভাঙনে অনেক মানুষ বাড়ি-ঘর, জমি-জমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। সেজন্য মজুচোধুরীরহাট থেকে কমলনগর-রামগতি পর্যন্ত ৬২ কিলোমিটার এলাকায় তীর রক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।

মন্ত্রী আজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষদের প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যায় এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মজুচৌধুরীর হাট থেকে কমলনগর-রামগতি-বয়ারচর পর্যন্ত বাঁধ না থাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে জমিজমা এবং উৎপাদিত ফসল হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।

পানিসম্পদ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে। নদীর তীর রক্ষা বাঁধের কাজ কীভাবে হচ্ছে, কাজের মান কেমন এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় বিশেষ নজর রাখবে বলে তিনি জানান। এছাড়া, তিনি চলমান কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

এ সময়  হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ এনায়েত উল্ল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..