× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

পি আই ডি

মেক্সিকো সিটিতে আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
মেক্সিকো সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস  যথাযথ  ভাব গাম্ভীর্য ও উৎসাহ  উদ্দীপনার মধ্য দিয়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম  জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম বার্ষিকী, স্থানীয় ভারতীয় দূতাবাস এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র’ (জিটিআইসিসি)-এর সাথে সম্মিলিতভাবে পালন করে ।

মেক্সিকোতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডঃ পঙ্কজ শর্মা ও বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম অদ্য ১৫ জুলাই ২০২৩ তারিখে জিটিআইসিসিতে  রবীন্দ্র-নজরুল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে  এই অনুষ্ঠানের  শুভ সূচনা করেন ।

রবীন্দ্র-নজরুল-কে  দুই দেশের  অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত মহোদয়গণ  তাদের বক্তব্যে  বাঙালি জাতির সাংস্কৃতির চিন্তা-চেতনা-মনন ও দর্শনে রবীন্দ্র -নজরুলের লেখনির অনবদ্য অবদানসহ  ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের প্রতি  তাদের লেখনীর প্রভাবসমূহ  তুলে ধরেন ।

সাংস্কৃতিক পর্বে,  মেক্সিকান শিল্পী কানাই  ও অর্জুন রবীন্দ্র সংগীত এবং যুগল বন্দি পরিবেশন করে। পরবর্তিতে, রবীন্দ্র এবং নজরুল সংগীতের সাথে মেক্সিকান নৃত্য শিল্পী আর্নেস্ট দেলা তেজা এবং ভেরণিকার নৃত্য উপস্থিত দর্শকদের বিমোহিত করে ।  জিটিআইসিসি এর পরিচালক অভিনয়  রাজ ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানুর বাংলা ও স্প্যানিশ ভাষায় রবীন্দ্রও নজরুলের কবিতা আবৃত্তি, এবং সেইসাথে বাংলাদেশের শিল্পী তানহা তাবাসসুম ও রাইসা আহমেদের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা উপস্থিত দর্শকদের বিমুগ্ধ করে । রাষ্ট্রদূত আবিদা ইসলামের পরিবেশনায় রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীতের মূর্ছনা অনুষ্ঠানে এক চমৎকার আবহ সৃষ্টি করে।  বাংলাদেশ ও ভারতের প্রায় ১৫০ জন দর্শক শ্রোতা ও স্থানীয় অতিথিবর্গ  এই  সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করে ।

বাংলাদেশ ও ভারতের মুখরোচক খাবার পরিবেশন এবং আপ্যায়নের মধ্য  দিয়ে অনুষ্ঠানটির সফল পরিসমাপ্তি   ঘটে ।


এ ক্যটাগরির আরো খবর..