× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী

মেক্সিকোয় ৩৮ জনের মৃত্যু ভূমিধসে

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় ৩৮ জনের মৃত্যু হয়েছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘আর্ল’-এর আঘাতে সৃষ্ট ভূমিধসের কারণে। দেশটির পুয়েবলা ও ভেরাক্রুজ রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে রোববার  সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

পুয়েবলা রাজ্য সরকার জানিয়েছে, এই রাজ্যে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জনই শিশু ও কিশোর।ভূমিধসের কারণে কয়েকটি বাড়িঘর মাটিচাপা পড়েছে। হুয়াউচিনাঙ্গো শহরে সাধারণত এক মাসে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়, শনিবার মাত্র ২৪ ঘন্টায় সেই পরিমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটি পাহাড় ধসে তা পাশের গ্রামে পড়লে আট শিশুসহ ১১ জনের মৃত্যু হয়। গ্রীষ্মমণ্ডলীয় এই বৃষ্টিপাতের কারণে রাজ্যের প্রায় ২০০ লোক গৃহহীন হয়ে পড়েছে।

একই ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে মেক্সিকোর পূর্বাঞ্চলের রাজ্য ভেরাক্রুজে। এখানে ১০ জনের মৃত্যু হয়েছে মাটিচাপায়।


এ ক্যটাগরির আরো খবর..