× Banner
সর্বশেষ
বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত

মৃত ভাইয়ের প্রতি অনন্য ভালোবাসা বোনের

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ৩১ বছর বয়সী তরুন জেরেমি ভার্জিনিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  ২০০৭ সালে নিজ কলেজ ক্যাম্পাসেই খুন হোন।

এরপর ৭ বছরের বেশি সময় পেরিয়ে গেছে। আর এই ৭ বছরের বেশি সময় ধরে হত্যার শিকার হওয়া ভাইয়ের মোবাইল সংযোগের বিল প্রতি মাসে পরিশোধ করছেন তার ছোট বোন জেন হার্বসট্রিট। কিন্তু কেন?

এ প্রসঙ্গে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেন হার্বসট্রিট বলেন, ‘আপনি বাসা থেকে অফিসে গেলেন কিন্তু আপনার আর বাসায় ফেরা হবে না’ কিংবা আপনি বিশ্ববিদ্যালয়ে গেলেন কিন্তু আপনার আর বাসায় ফেরা হবে না, কারণ আপনি খুন হবেন!’ – এটা কেউ প্রত্যাশা করে না।  এমনটা মেনে নেওয়া যায় না।

জেরেমি হত্যার শিকার হওয়ার পর, অনেকেই আমাকে বলেছে, সময় এই কষ্ট লাঘব করে দেবে। কিন্তু প্রিয়জন হারিয়ে মানুষ বেঁচে থাকতে পারলেও, সে কষ্ট লাঘব হওয়ার মতো নয়।

জেরেমিকে হারানোর ৭ বছর পরও তার মোবাইল সংযোগের বিল আমি নিয়মিত পরিশোধ করছি, যাতে জেরেমির মোবাইলটা সচল থাকে, ভয়েস মেইল এবং আউটগোয়িং মেসেজে থাকা তার কন্ঠটা আমি যেন শুনতে পারি। আমার ভয় হয়, যদি আমি ভুলে যাই আমাদের ভাইয়ের কন্ঠটা কেমন ছিল?

এ কারণে দীর্ঘ এতগুলো বছর ধরে নিয়মিত মৃত ভাইয়ের মোবাইলে ফোন করে আসছে তার ছোট বোন জেন হার্বসট্রিট, যাতে ভাইয়ের রেকর্ডকৃত কন্ঠাটা শুনতে পারে।

তথ্যসূত্র: বিজনেসে ইনসাইডার


এ ক্যটাগরির আরো খবর..