× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী

পুড়িয়ে ফেলা মৃত ব্যাক্তির হঠাৎ আগমনে হুলস্থুল কান্ড এলাকায়

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ পুড়িয়ে ফেলা মৃত ব্যাক্তির হঠাৎ আগমন হল তাঁরই বাড়িতে। পরিবারের লোকজন তাঁকে দেখেই আঁতকে উঠেছে আর এই  ঘটনায় রীতিমত হুলস্থুল কান্ড বেঁধে যায় এলাকায়।

শুক্রবার রাতে এমনই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার নৈহাটির সাহেব কলোনি মোড় সংলগ্ন পূর্নানন্দপল্লিতে।মৃত ব্যাক্তির হঠাৎ আগমনে। মাস খানেক আগেই মৃত বলে ঘোষিত ভূষণচন্দ্র পালের দাহ ও শ্রাদ্ধানুষ্ঠান করেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু তিনি যে মারা যাননি, তাঁর প্রমাণ বাড়িতে ফিরে নিজেই দিলেন ভূষণচন্দ্রবাবু। কয়েক মাস নিখোঁজ থাকার পর বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে পড়লেন মানসিক ভারসাম্যহীন বছর সত্তরের ওই বৃদ্ধ।

গত নভেম্বর মাসের ১০ তারিখ থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন ভূষণচন্দ্র পাল। প্রায় মাস খানেক খোঁজাখুঁজির পর পাল পরিবারের সদস্যরা নৈহাটি থানায় প্রথমে একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর নৈহাটি থানার পুলিশ অজ্ঞাতপরিচয় একটি মৃতদেহ উদ্ধার করে। ওই দেহটি নৈহাটি হাসপাতালেই রাখা হয়েছিল।

পাল পরিবারের সদস্যদের সেই দেহটি শনাক্ত করতে ডাকে নৈহাটি থানার পুলিশ। নিখোঁজ ভূষণচন্দ্র পালের পরিবারের সদস্যরাই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ভূষণবাবুর বলে পুলিশের সামনেই শনাক্ত করেছিলেন। তারপর সেই দেহটি পাল পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। মৃতদেহ দাহ করার পর হিন্দু শাস্ত্রানুযায়ী শ্রাদ্ধও হয় ভূষণচন্দ্র পালকে স্মরণ করে।

শুক্রবার রাতে হঠাৎই বাড়িতে ফেরেন ভূষণচন্দ্র পাল। প্রথমটায় হতচকিত হয়ে পড়েন পাল পরিবারের সদস্যরা। তবে কিছুক্ষণের মধ্যেই ফেরে সম্বিত। সব জেনে পাল পরিবারও আজ বেশ খুশি। দীর্ঘদিন পর ভূষণবাবু বাড়ি ফেরায় খুশি তাঁর প্রতিবেশীরাও। বহুদিন পর আবার নিজের বাড়িতে ফিরতে পেরে খুশি বৃদ্ধ ভূষণচন্দ্র পালও।

বাড়ি ফিরে ভূষণবাবু জানালেন, ভুল করে ট্রেনে উঠে দিল্লি চলে গিয়েছিলেন। পথ হারিয়ে ফেলেছিলেন। পরে আবার খুঁজতে খুঁজতে নিজের বাড়ি চলে আসেন। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে ভূষণচন্দ্র পালের নাম করে নৈহাটির রামঘাটে দাহ করা হয়েছিল একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। এবার সেই ব্যক্তির প্রকৃত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..