× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুজিবের ৩২ নম্বরের এই বাড়ির নানা স্মৃতি বিজড়িত ইতিহাস

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২০
মুজিবের ৩২ নম্বরের বাড়ি

এটা সেই বাড়ি যেখানে প্রায় ১৪ বছর সপরিবারে ছিলেন বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এটা শুধু একটা বাড়ি নয় ইতিহাসের কালো সাক্ষী।

১৯৬১ সালের ১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িতে বসবাস শুরু করেন। ১৯৬২ সালে আইয়ুব বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১–এর শুরুতে অসহযোগ আন্দোলন—নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী এই বাড়ি। এসব আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন, দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়, সাধারণ মানুষের দুঃখ–কষ্টের কথা শোনা—সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ৩২ নম্বরের এই বাড়ি।

আসলে বঙ্গবন্ধুর এই বাড়ির নম্বর ১০। বাড়িটি যে সড়কে, আগে এর নম্বর ছিল ৩২। সড়কের নামেই এখন বাড়িটির পরিচিতি। সড়কের এখন নতুন নম্বর ১১। তবে এই নম্বরটি বেশির ভাগ লোকই জানেন না। সবাই জানে ‘৩২ নম্বরই’।

বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বাড়িটি যেন সবাই দেখতে পারে সে জন্য বঙ্গবন্ধুর এই বাড়ি এখন জাদুঘরে পরিণত হয়েছে। ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে বাড়িটি হস্তান্তর করা হয়। শেখ হাসিনা বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন। ট্রাস্টই বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করে। নাম দেওয়া হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর।’

বাড়িটির প্রতিটি জায়গায় ছড়িয়ে আছে বঙ্গবন্ধু, তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে এবং পরিবারের অন্যদের আরও অনেক স্মৃতি। ভবনটিতে ঢুকে নিচতলাতেই চোখে পড়ে বঙ্গবন্ধুর বড় একটি প্রতিকৃতি। প্রথম ঘরে সাজিয়ে রাখা ছবিগুলো কথা বলছে ইতিহাসের নানা সময়ের। সেই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বঙ্গবন্ধুর আলাপচারিতা ও শুভেচ্ছাবিনিময়ের আলোকচিত্র আছে এখানে। এই কক্ষই ছিল ড্রয়িংরুম, যেখানে বসে বঙ্গবন্ধু দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন। এই কক্ষের পাশের কক্ষটি ছিল বঙ্গবন্ধুর পড়ার ঘর। এখানে বসে তিনি লেখালেখিও করতেন। এখান থেকেই তিনি ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠিয়েছিলেন।

দোতলায় প্রথম ঘরটি বঙ্গবন্ধু ব্যবহার করতেন। এর পরের কক্ষটি ছিল তাঁর শোয়ার ঘর। পাশের কক্ষটি কন্যা শেখ রেহানার শোয়ার ঘর। কক্ষগুলোয় বিভিন্ন প্রদর্শনসামগ্রীর মধ্যে রয়েছে শেখ রাসেলের খেলার জিনিস। আছে রাসেলের বল, হকিস্টিক, ব্যাট আর হেলমেট। এ ছাড়া বঙ্গবন্ধু ব্যবহৃত পাইপ, চশমাসহ বিভিন্ন জিনিস তো আছে। এসব ব্যক্তিগত স্মৃতিচিহ্নের পাশাপাশি ঐতিহাসিক নানা ঘটনাপ্রবাহের সাক্ষ্যও অমলিন এ বাড়িতে।

প্রতিদিন এ জাদুঘরে গড়ে ৬০০ থেকে ৭০০ দর্শনার্থী আসেন বলে জানান কিউরেটর নজরুল ইসলাম খান। তিনি বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন দিবসে জনসামগম বেশি হয়। সব শ্রেণি-পেশার মানুষই আসেন। তবে নিম্নবিত্ত মানুষের আসার পরিমাণ বেশি। দেশের মানুষই শুধু নন, এ জাদুঘরে ছুটে আসেন বাংলাদেশে আসা বিশ্বের নানা দেশের মানুষ।

বঙ্গবন্ধু পাখি ভালোবাসতেন। কবুতর মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হাসোজ্জ্বল বঙ্গবন্ধুর একাধিক ছবি সুপরিচিত। এ বাড়িতে বঙ্গবন্ধুর সময় থেকেই থাকা পায়রার খোপ এখনো আছে। পায়রা শান্তির প্রতীক। কিন্তু পায়রা থাকা, সবুজ গাছে ঘেরা বাড়িটি প্রত্যক্ষ করেছে এ দেশের সবচেয়ে কলঙ্কিত ঘটনার, যা ঘটেছিল ১৫ আগস্ট, ১৯৭৫ সালে। বাড়িটি তাই নিছক বাড়ি নয়; এ দেশের আশা, আনন্দ আর দুঃখের এক স্বাক্ষর হয়ে আছে। নজরুল ইসলাম খান ২০১৬ সালের ১৭ মার্চ থেকে এখানে আছেন কিউরেটর হিসেবে। আশা-আনন্দ ও দুঃখের ব্যাখ্যা দেন নজরুল ইসলাম। বলেন, ‘আশা এই কারণে যে এই বাড়িকে কেন্দ্র করে, যিনি থাকতেন এই বাড়িতে সেই বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বাঙালি জাতি একটা আশার আলো দেখেছিল। এ বাড়ি থেকেই বাঙালি জাতিকে স্বাধীনতা তথা গৌরবের আসনের অধিষ্ঠিত করার প্রয়াস ছিল। তাই এখান থেকে আনন্দ উৎসারিত হয়েছিল।’

এ বাড়িতে থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানিরা ১৯৭১ সালের ২৬ মার্চ রাতে। তাঁকে হত্যারও সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানিরা তাঁকে হত্যা করতে পারেনি। তবে বাংলাদেশেরই কিছু বিপথগামী সৈনিক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এর চেয়ে দুঃখের কাহিনি আর কী হতে পারে?’


এ ক্যটাগরির আরো খবর..