× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিজস্ব সংবাদদাতা

মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথক্রমায় এক মাইলফলক-ধর্ম প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথক্রমায় এক মাইলফলক

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, মুক্ত, স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের সঙ্গে ঐতিহাসিক মুজিবনগর দিবস অঙ্গাঙ্গিভাবে জড়িত।  প্রতিমন্ত্রী বলেন, ১৭ এপ্রিল তাই শুধু একটি দিবস মাত্র নয়- বাঙালির হাজার বছরের স্বাধীনতার ইতিহাসের পথক্রমায় এক অনন্য মাইলফলক।

ধর্ম প্রতিমন্ত্রী আজ জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর নামে এই অস্থায়ী মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় দিকনির্দেশনাসহ দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা এবং বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণের পর থেকে এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সেনাসদস্যরা দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, মুজিবনগর সরকার একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্রের সরকারের মতোই বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সব প্রকার নীতি নির্ধারণসহ যুদ্ধের কৌশলগত বিষয়েও সিদ্ধান্ত গ্রহণে গভীর প্রজ্ঞার পরিচয় দেয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মুঃ তানভীর হাসান রুমান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতির পিতা, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের বিদেহি আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..