× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

মুজিবনগরে কাল-বৈশাখী ঝড় ও শিলা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২০ টি পরিবারে ৮০ বান টিন বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর অফিস কারিতাস বাংলাদেশ খুলনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কাল-বৈশাখী ঝড় ও শিলা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২০ টি পরিবারের মধ্যে ৮০ বান টেউটিন ও মেরামত সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল বুধবার সকালে মুজিবনগর উপজেলার ভবরপাড়া কারিতাস অফিস চত্তরে মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের কাল বৈশাখী ঝড়ে ও শীলা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ওই ঢেউ টিন ও মেরামত সামগ্রী বিতরন করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঢেউটিন বিতরণ করেন।

কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার তাপস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, সহকারী পুরোহিত ফাদার অমিও মিস্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনিয়র প্রোগ্রাম অফিসার হারুন-অর রশিদ, ইউপি সদস্য দিলিপ মল্লিক ও প্রকল্প সুপারভাইজার রিজিয়া হাফিজ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..