× Banner
সর্বশেষ
কালকিনিতে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা গণমাধ্যমের সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী পহেলা বৈশাখ উপলক্ষে সরকারের নতুন নির্দেশনা আবু সাঈদ হত্যার ঘটনায় কি রায় দিলেন কোর্ট? প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়

সাতক্ষীরায় মাদক মামলার আসামীর দ্বারা মুক্তিযোদ্ধার সন্তানের প্রতি হামলা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
মুক্তিযোদ্ধার সন্তানের প্রতি হামলা

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার মুক্তিযোদ্ধা ও শিক্ষকের ছেলে পরিবেশ রক্ষা কমিটির নেতা রাউফুজ্জামান কে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম ও হাত ভেঙ্গেদ দেয় মাদক মামলার আসামীরা।

সাতক্ষীরা সদরপৌরসভার মুনজিতপুর গ্রামের ফারুক, মুজিবর, মনোয়ার , আজিবর, দীশা, মেঘা, রহিমা, তানজিলা , খালেদা, এবং দক্ষিণ কামালনগর গ্রামের ইউসুফ সুলতান মিলন (বাপ্পী) সহ আরোও কয়েক জন ২ মে বেলা আড়াই টার সময় মুনজিতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা , সাবেক শিক্ষক , মরহুম আব্দুল মাজেদের বাড়ীতে প্রবেশ করেন, ‘ ল ‘ কলেজের ছাত্র ,পরিবেশ রক্ষা কমিটির নেতা,সাংবাদিক রাউফুজ্জামান কে হত্যার জন্য কপালে জখমও করে,রাশেদুজ্জামানের পা হাটু এবং নাকের হাড় ভেংগে দিয়েছে এবং চোখের নীচে জখম করে।

যার কারনে জখমী রাশেদুজ্জামান নিঃশ্বাস নিতে পারছেনা, চোখে দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে । তার ভাবী অন্তঃসত্বা শারমিন সুলতানার তলপেটে লাথি মারেন। চার লাখ দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় এবং এক লাখ টাকার ক্ষতি সাধন করে।

জখমী রাউফুজ্জামান, রাশেদুজ্জামান, রাজু আহমেদ ও শারমিন সুলতানা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি ।এই আসামী দের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে মাদক মামলা কোটে চলমান আছে ।

এই ঘটনায় জখমী রাউফুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় ৫ তারিখ মামলা করেন। মামলা নং – ৯ । বর্তমানে আসামীদের হুমকী ও ভয়ভীতি তে জখমী রাউফুজ্জামান সহ তার ভাই ও পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী পরিবারটি সাতক্ষীরা পুলিশ সুপারে সুদৃষ্টি কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..