× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার পৈত্রিক সম্পত্তিতে জেলা প্রশাসনের ভাংচুর

SDutta
হালনাগাদ: রবিবার, ১৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের উদ্দেশে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে কক্সবাজার জেলা প্রশাসন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করছেন বীর মুক্তিযোদ্ধা সচ্চিদানন্দ সেন গুপ্ত।

বীর মুক্তিযোদ্ধা সচ্চিদানন্দ সেন গুপ্ত বলেন, মহামান্য হাইকোর্টের আদেশের মিথ্যা তথ্যে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চিহিৃত ভূমিদস্যু সিন্ডিকেটের সঙ্গে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আঁতাত করে কক্সবাজার জেলা প্রশাসন। তারা আমার কলাতলীর সুগন্ধা পয়েন্টে ২.৩ একর জমি আমরা দীর্ঘদিন ভোগ দখল করে আছি।

এই জমিকে অর্পিত সম্পত্তি ঘোষণা করে সচ্চিদানন্দের লাগানো সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এই সম্পত্তি অর্পিত নয়। এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। বিচারাধীন এই মামলায় জেলা প্রশাসন এই সম্পত্তি নিয়ে কিছু করবে না এমন প্রতিশ্রুতি দেওয়ার পরও ইদের বন্ধের প্রথম দিন সম্পত্তির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে কর্তৃপক্ষ।

তিনি বলেন, ১৯৭৭ সালে এই জমি সরকার অর্পিত ঘোষণা করে। পরবর্তীতে এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়ের করি। যার নম্বর ১০৬৫৭/২০২৪। একই বছর ৩ সেপ্টেম্বর উচ্চ আদালত জেলা প্রশাসক কক্সবাজারসহ ৯ জনকে উদ্দেশ্য করে জমির উপর নিষেধাজ্ঞা জারি করে। এই মামলা গত ২৮ মে ২০২৫ উচ্চ আদালতে শুনানির জন্য ঘোষণা ছিল।

গত ৫ জুন ২০২৫ তারিখে কক্সবাজার জেলা প্রশাসক সালাউদ্দিনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা ও সচিব সানজিদা বেগম আনসার বাহিনী ও পুলিশ নিয়ে বুলডোজার চালিয়ে সচ্চিদানন্দের সম্পত্তির সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়। এতে ২ কোটি টাকার ক্ষতি হয় বলে তিনি জানান।

এ কাজে বাধা দিতে গেলে জেলা প্রশাসক বলেন উচ্চ আদালত তাদের পক্ষে আদেশ দিয়েছেন। যে কারণে সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হলো। তবে উচ্চ আদালতের আদেশের কপি তারা কেউ দেখাতে পারেনি।

তিনি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান এবং তার পৈত্রিক সম্পত্তি রক্ষার আকুল আবেদন করেন।

 


এ ক্যটাগরির আরো খবর..