× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

মিষ্টি কুমড়া প্রতীক পেয়ে উচ্ছাসিত দেলোয়ার হোসেন সমর্থকগোষ্ঠী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

 নিজস্ব প্রতিবেদকঃ  ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে হাজী মোঃ দেলোয়ার হোসেন মিয়া দ্বিতীয় বারের মত আবারও মিষ্টি কুমড়া প্রতীক পেয়েছেন।মিষ্টি কুমড়া প্রতীক পেয়ে আনন্দিত তার সমর্থকগোষ্ঠী।
জমজমাট নির্বাচনের প্রত্যাশা করেছেন রাজনৈতিক পরিবারের এ সদস্য। সারাদিন লিফলেটের বিতরণ, মিটিং মিছিল ও বাড়িতে বাড়িতে গিয়ে গনসংযোগ করছেন তিনি।  হাজী মোঃ দেলোয়ার হোসেন মিয়া বলেন, ‘শান্তিপূর্ণভাবেই নির্বাচনী প্রচারণা চলছে। ইতোমধ্যেই ভোটের আমেজ শুরু হয়েছে। যোগ্য প্রার্থী হিসেবেই লড়াই করে ভোটে জিততে চাই। হাজী মোঃ দেলোয়ার হোসেন মিয়া বলেন আগামী ৩০ জানুয়ারি ভোটাররা স্বত:স্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে মিষ্টি কুমড়া প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমি বিশ্বাস করি।’
তিনি বলেন,  আমি আচরণবিধি কঠোরভাবে মেনে চলছি। ভোটে নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করতে চাই।অত্র এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ সন্ত্রাস মাদক মুক্ত একটি সুন্দর সমাজ ব্যাবস্থা প্রতিষ্ঠা করবো এবং কমিউনিটি সেন্টার,বিশুদ্ধ পানির ব্যাবস্থা নতুন পাম্প স্থাপন স্কুল মাদ্রাসা ও ব্যাপক ভাবে রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই।
বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ দেলোয়ার হোসেন মিয়া আরও বলেন, অত্র এলাকার মানুষের সামাজিক সকল সেবা প্রদানে এলাকার জনগনের মাঝে আমি নিজেকে বিলিয়ে রাখতে চাই।


এ ক্যটাগরির আরো খবর..