× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

মেহেরপুরে সারাদেশের ১৯৯৭ সালের এস.এস.সি ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ দেশের সকল জেলার ১৯৯৭ সালের এস.এস.সি ব্যাচের পরিক্ষার্থীদের নিয়ে গেট টুগেদার মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে।“এসো মিলি হৃদয়ের বন্ধনে” এই শ্লোগানে গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে এ উপলক্ষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালিটি মেহেরপুর শহরের পৌর কমিনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এর পরে মুজিবনগর স্মৃতি সৌধে গিয়ে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন শেষে সেখানে বাংলার ঐতিহ্য লাঠি খেলা,ডিজে পার্টি সহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান জিপু,মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড.মিয়াজান আলী,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম প্রমুখ।

নানা আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন ডাঃ কাজল আলী, মোস্তাফিজুর রহমান, মেজবাহ উদ্দিন, আরিফুল ইসলাম জনি,রাশেদুজ্জামান প্রদীপ,মারুফ আহমেদ লিংকন,সদরুল ইসলাম,জালাল উদ্দিন,আব্দুর রকিব,শাহীন রেজা,আনারুল ইসলাম,আব্দুল ওয়ালি রাজা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আশা ১৯৯৭ সালের এস.এস.সি ব্যাচ। পরে মুজিবনগর অডিটোরিয়মে কেক কাটা হয়।


এ ক্যটাগরির আরো খবর..