× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

admin
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

মো. আমির সোহেল, কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেব রামপুর এলাকার ক্রোকিরচর গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে ধরে প্রতিপক্ষদের ফাঁসাতে মিথ্যা অভিযোগে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন ও সাংবাদিক সম্মেলন করেছে গ্রামবাসী। গতকাল সাহেব রামপুর-হামেদখার হাট সংযোগ সড়কে ঘন্টাব্যাপী সহস্রাধিক গ্রামবাসী উক্ত মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করে। পরে তারা স্থানীয় খলিল সরদারের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ প্রকাশ করেন।

লিখিত অভিযোগে গ্রামবাসী জানায়, দীর্ঘদিন ধরে বসত ভিটার জমিজমা নিয়ে খলিল সরদারের সাথে তার প্রতিবেশী আঃ ছাত্তার সরদারের দ্বন্দ্ব চলে আসছে। এনিয়ে উভয় গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনা ঘটলে তা গ্রামবাসী সমাধান করার চেষ্টা করে। কিন্তু এতে উভয় পক্ষের মধ্যে ভেতরে ভেতরে রেসারেসি থেকেই যায়। আর এনিয়ে প্রতিনিয়িত দ্বন্দ্ব ও ঝগড়া নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। এতে প্রতিপক্ষদের হয়রানি করতে আঃ ছাত্তার সরদার তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে প্রচার করতে থাকে। এমনকি সাংবাদিকদের কাছেও ধর্ষণ হয়েছে বলে অভিযোগ দেয়। কিন্তু থানায় মামলা করে ধর্ষণ চেষ্টার।

মূল বিষয় হল ধর্ষণ করা হলে তা মেডিকেল রিপোর্টে প্রমানিত হবে। আর যেহেতু বিষয়টি সাঁজানো তাই মামলা দেয়া হয়েছে ধর্ষণ চেষ্টা। আর গ্রামের মা বাবা হীন মিসকিন খলিল সরদারের ভাগ্নে জাহিদ নামের এক ছেলে ও গ্রামের সহজ সরল ছেলে খলিল মীরের নামে  উক্ত মিথ্যা মামলা দায়ের করায় ক্ষোভে ফুসে ওঠে গ্রামবাসী। মূল ঘটনা উদ্ঘাটনের দাবীতে অবশেষে মানববন্ধন কর্মসূচী পালন ও সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..