× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

মিডিয়া টাইকুন পিটার মুখার্জী গ্রেপ্তার

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: শিনা বোরা হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেফ্তার করা হয়েছে মিডিয়া টাইকুন পিটার মুখার্জীকে। বৃহস্পতিবার তাকে গ্রেফ্তার করা হয়।

মুম্বাইভিত্তিক মিডিয়া কোম্পানি আইএনএক্স মিডিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী ইন্দ্রানী মুখার্জির মেয়ে শিনা বোরা। পিটার ইন্দ্রানী মুখার্জীর বর্তমান স্বামী।

২০১২ সালের এপ্রিলে শিনা বোরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ বছরের আগস্টে তার শরীরের হাড়গোড় মুম্বাই থেকে ৮০ কি:মি: দূরে একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। কিছুদিন পর শিনা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মা ইন্দ্রানী মুখার্জীকে গ্রেফ্তার করা হয়। সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে মুম্বাই কারাগারে রয়েছে ইন্দ্রানী।

বৃহস্পতিবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) শিনা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইন্দ্রানী মুখার্জী আর তার সাবেক স্বামী সঞ্জীব খান্না ও গাড়ি চালক শ্যামভার রায়ের নামে অভিযোগপত্র জমা দিয়েছে।

ইন্দ্রানীর বিরুদ্ধে অভিযোগ, শিনাকে হত্যার পর তার লাশ পিটার মুখার্জীর বাড়িতেই রেখেছিল। পরদিন লাশ জঙ্গলে নিয়ে পোড়ানো হয়।

ইন্দ্রানী তার বন্ধু ও প্রতিবেশীদের বলেছিল, তার মেয়ে তিন বছরের জন্য যুক্তরাষ্ট্রে গেছে। তবে ইন্দ্রানীর বিরুদ্ধে অভিযোগ আছে, শিনাকে সে বিভিন্ন জায়গায় বোন হিসেবে পরিচয় দিত।


এ ক্যটাগরির আরো খবর..