× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

মিছিল সমাবেশ করে মনোনয়নপত্র উত্তোলন বা জমা দেয়ার সুযোগ নেই

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মিছিল-সমাবেশ করে মনোনয়নপত্র উত্তোলন বা জমা দেয়ার সুযোগ নেই। বললেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।

মনিরুল বলেন, যেকোনো অবৈধ জনতা ছত্রভঙ্গ করার সক্ষমতা ডিএমপির ছিল। তাদের অনুরোধ করেছিলাম, কিন্তু তারা হেলমেটসহ লাঠিসোটা নিয়ে পুলিশকে আক্রমণ করেছিল।  মনিরুল আরও বলেন, সেখানে অনেক মানুষ ছিল, কিন্তু যারা সুনির্দিষ্টভাবে হামলায় জড়িত ছিল ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। শুধুমাত্র তাদেরকে কেন্দ্র করেই তিনটি মামলা দায়ের করা হয়েছে। বিনা কারণে কাউকে এই মামলায় আসামি করা হয়নি।

নয়াপল্টনের সহিংসতার সঙ্গে সম্পৃক্তদের ছবি ও ভিডিও দেখে ফৌজদারি আইনের আওতায় আনা হচ্ছে। মনিরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। তবে কেউ ফৌজদারি অপরাধে লিপ্ত না হলে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। শুধুমাত্র ফৌজদারি অপরাধ সংগঠিত হলেই আমরা আইন প্রয়োগে বাধ্য হবো।

মনিরুল আরও বলেন, ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে আমাদের নানাবিধ প্রস্তুতি রয়েছে। ইতোপূর্বে দেশের বিভিন্ন জায়গায় অভিযানে জঙ্গি সংগঠনগুলোর অপারেশনাল ক্যাপাসিটি কমে গেছে। নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা নেই। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই, আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে দেশের তরুণদের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত না করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহবান জানিয়ে মনিরুল ইসলাম বলেন, প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারেই তরুণদের কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..