× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

মিছিলের নগরীতে পরিনত হল সিলেট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে সিলেট নগরী যেন হয়ে উঠেছিল মিছিলের নগরী। সম্মেলনকে ঘিরে সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা থেকে সম্মেলনস্থলে আসতে থাতে জনতার ঢল। স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের মাঝে উৎসব উৎসব আমেজ পরিলক্ষিত হয়েছে। খন্ডখন্ড মিছিল সিলেট নগরীর রাজপথগুলো মুখর করে তোলে। সম্মেলন শুরু হওয়ার আগ পর্যন্ত একে একে মিছিল আসতে থাকে রেজিষ্ট্রারি মাঠের অভিমুখে।

দুপুর ১২টা থেকে সিলেট জেলা সাব রেজিস্ট্রারি মাঠে এ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও এর আগ থেকে বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসেন। নগরীর বিভিন্ন সড়কে দেখা গেছে মোটর সাইকেল শোভাযাত্রা। সম্মেলনকে ঘিরে নগরীতের বিরাজ করছে সাজ সাজ রব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ধ্বনিতে পুরো নগরীই মুখর হয়ে উঠেছে।

নগরীর রেজিষ্ট্রারি মাঠ এলাকায় গিয়ে দেখা যায়,সিলেট মহানগরীর সদর, বিমানবন্দর, শাহপরান, মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ সহ বিভিন্ন উপজেলা ও জেলার উদ্যোগে রেজিস্ট্রারি মাঠের পূর্ব ও পশ্চিম দিকের রাস্তা দিয়ে একের পর এক মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনস্থলে জড়ো হন। সবার মুখে একই সুর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সফল হউক’। দীর্ঘ এক যুগ পর সিলেট স্বেচ্ছাসেবকলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার খবরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল নেতাকর্মীরা দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উজ্জীবিত। দুই মন্ত্রী উপস্থিত থাকার সংবাদে স্বেচ্ছাসেবক লীগের
সম্মেলনে নেতাকর্মীরা আসতে আরও উৎসাহিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..