× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

মা ঝাল খেলে কী শিশুর সমস্যা হয়?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: শিশু জন্মের পর ছয় মাস বয়স পর্যন্ত মায়ের দুধ ছাড়া আর কিছুই দেওয়া উচিত নয়। দুধই শিশুর পুষ্টির চাহিদা পূরণ করে।

তবে শিশুকে  মায়ের বুকের দুধ খাওয়ানো নিয়ে অনেক ধারণা প্রচলিত রয়েছে। যেমন : মা ঝাল মশলা খাবার খেলে শিশুর পেটে ব্যথা হয়? কথাটি আসলেই কি ঠিক?

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি  এম আব্দুল্লাহ বলেন, মা ঝাল মশলা খাবার খেলে তা বুকের দুধের সাথে বেরিয়ে এসে শিশুর পেট ব্যথার কারণ হবে এমন কোনো বিষয় নেই। এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তাই ধারণাটি একেবারে ভুল। এই ধারণার বশবর্তী হয়ে শিশুকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। মা ঝাল মশলা খাবার খেয়েও শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন।

মায়ের ঝাল মশলা খাবার খাওয়ার সাথে শিশুর পেটে ব্যথার কোনো সম্পর্ক নেই জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার হুমায়ুন কবীর হিমু বলেন, বাচ্চা যদি বুকের দুধ খায়, তাহলে পুষ্টিগুলো শিশুর শরীরে যায়। গ্লুকোজ, আমিষ ইত্যাদি যায়। তবে ঝাল জাতীয় কোনো উপাদান যায় না। মা অতিরিক্ত ঝাল জাতীয় খাবার খেলে মায়ের শরীরে অসুবিধা হতে পারে। তবে শিশুর কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

শিশুর পেটে ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে জানিয়ে ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, যদি কোনো কারণে মনে হয় শিশু পেটে ব্যথায় কাঁদছে, আর সেটি কমছে না, তবে চিকিৎসকের পরামর্শ নিন।


এ ক্যটাগরির আরো খবর..