× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

মাসে একদিন নদী পরিস্কার করা হবে -নৌসচিব

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০১৯

ঢাকা, ৮ জ্যৈষ্ঠ (২২ মে): নদীতীর দখল ও দূষণরোধে প্রতিমাসে একদিন নদী পরিস্কার করা হবে। এক্ষেত্রে নদীর সাথে সংশ্লিষ্ট বিশেষ করে পরিবেশবিদ, নদীরক্ষা আন্দোলনকারীদের স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হবে। সকলের সমন্বিত উদ্যোগে নদীকে সুরক্ষা করতে পারবো।

নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার চারপাশে নদীদখল ও দূষণরোধ কার্যক্রম চলমান সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন।

সচিব বলেন, শিল্পবর্জ্য দূষণরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করা হবে। নদীকে দূষণ করে কোন কিছু করা যাবেনা। নদীতে শিল্পবর্জ্য, মেডিকেল বর্জ্যসহ অন্য যে কোন ধরণের বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।

বৈঠকে জানানো হয়, সরকার নদীদখল ও দূষণরোধে কাজ করে যাচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিএ ২৯ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জ নদীবন্দরের আওতাধীন এলাকায় ৪ হাজার ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১১৩ একর জমি উদ্ধার করেছে। নদীতীর রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, বিভিন্ন সংগঠনের পরিবেশবিদগণ, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..