× Banner
সর্বশেষ
নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি – প্রধানমন্ত্রী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিন্দু হতে পারে না কেন? টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি বৈধ পক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার আহ্বান জানিয়ে জুলাই যোদ্ধাদের বিতর্কিত বার্তা আজ শুক্রবার (৮ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

 মাসীর বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

মোঃ মাহফুজার রহমান, মাহফুজ ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাসীর বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রঞ্জন চন্দ্র সেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাট সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রঞ্জন চন্দ্র সেন লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়নের গযেন চন্দ্র সেনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, রঞ্জন চন্দ্র সেন মায়ের সাথে মাসীর বাড়ি উপজেলার বোর্ডের হাট সেনপাড়ায় বেড়াতে আসে। সেখানে খেলাধুলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন


এ ক্যটাগরির আরো খবর..