× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

মালয়েশিয়ার সঙ্গে ‘জিটুজি প্লাস’ চুক্তি সই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) প্লাস পদ্ধতিতে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তির পর বেসরকারিভাবে তথা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বড় পরিসরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো যাবে। এর আওতায় আগামী তিন বছরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাবে ১৫ লাখ কর্মী।

কনস্ট্রাকশন, সার্ভিস, প্লান্টেশন, এগ্রিকালচার ও ম্যানুফ্যাকচারিং খাতে এসব কর্মী যাবে দেশটিতে।

রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট আনক জিম চুক্তিতে সই করেন।

এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামসুন নাহার, কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামসহ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মালয়েশিয়ার পক্ষে সে দেশের ডেপুটি সেক্রেটারি জেনারেল (পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল) মোহাম্মদ সাহার দারুসমান, শ্রম বিভাগের মহাপরিচালক মোহাম্মদ জেফরি বিন জোয়াকিম, আন্ডার সেক্রেটারি (লেবার পলিসি ডিভিশন) বেটি হাসান, মানবসম্পদ মন্ত্রণালয়ের বিশেষ কর্মকর্তা রবার্ট দাপান, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি (লেবার অব পলিসি ডিভিশন) সতিশ শ্রীনিভাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট ডিভিশন) মোহাম্মদ জামরি বিন মাত জাইন এবং ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত নূর আশিকান বিনতি মোহাম্মদ তিয়াব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। এবার নিয়ম মোতাবেক মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের তালিকা পাঠাবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। মালয়েশিয়া সরকার তা যাচাই-বাছাই করে ঠিক করবে কারা কর্মী পাঠাতে পারবে। এরপর বাছাই করা রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়া যেতে নিবন্ধন করা তালিকা থেকে কর্মী বাছাই করবে।

জিটুজি প্লাস পদ্ধতিতে মালয়েশিয়ায় যেতে প্রত্যেক কর্মীর খরচ হবে ৭৫ হাজার টাকার মতো। এর মধ্যে একেকজন কর্মীর খরচ পড়বে ৩৪ থেকে ৩৭ হাজার টাকা। বিমান ভাড়া, রিক্রুটিং এজেন্টদের সার্ভিস চার্জ, মেডিক্যাল খরচ বাবদ ব্যয় হবে এই টাকা। আর বাকি টাকা দেবে চাকরিদাতারা।

গত বছর ২৪ জুন কুয়ালালামপুরে তৎকালীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বেসরকারিভাবে তিন বছরে ১৫ লাখ শ্রমিক নেওয়ার কথা জানান। এরপর জিটুজি পদ্ধতি সংস্কার করে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোকেও (বিটুবি) অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।

এ প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার প্রক্রিয়া চলছিল। কিন্তু ওই বছর ১ সেপ্টেম্বর ঢাকায় দুই দেশের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বিটুবি নয়, সরকারিভাবে জিটুজি-প্লাস পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে।

এ ঘোষণার পরদিন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। শ্রমিক প্রেরণের প্রক্রিয়া নিয়ে দুই দেশের সমঝোতা না হওয়ার কারণেই চুক্তির বিষয়টি ঝুলে যায়। অবশেষে ৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভা জিটুজি প্লাস চুক্তির খসড়া অনুমোদন দেয়।


এ ক্যটাগরির আরো খবর..