× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ১৪৩৫ অভিবাসী আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ মে, ২০২৫
অভিবাসী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে যৌথবাহিনীর সাড়াশি অভিযানে এক হাজার ৪৩৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের বেশিভাগই পুসাত বন্দর উতারা এলাকার ইউএনএইচসিআর-এর রোহিঙ্গা শরণার্থী কার্ডধারী। এ অভিযানে ১৪২ জন বাংলাদেশী অভিবাসীকেও আটক করা হয়েছে।

শুক্রবার (৩০) দেশটির গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ান যৌথবাহিনী জেনারেল অপারেশনস ফোর্স (জিওপি) বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় বৃহৎ পরিসরে অভিযান শুরু করে, যা শুক্রবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত চলে।

 এ সময় কুয়ালালামপুরের সবচেয়ে বড় পাইকারি মার্কেটের ব্যবসায়িক সেন্টার এবং দোকানপাটের প্রতিটি প্রবেশপথ এবং বের হওয়ার পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়।

এই যৌথ অভিযানে অংশ নেন দেশটির বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ৫৬০ জন কর্মকর্তা ও কর্মী।

বুকিত আমান অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিভাগের (পিজিএ) উপ-পরিচালক মোহাম্মদ সুজরিন মোহাম্মদ রোধি বলেন, বিশেষ করে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের ঢল রোধ করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হলো অভিবাসন আইনবিরোধী কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন অপরাধীদের শনাক্ত করা, যার মধ্যে রয়েছে জাল ইউএনএইচসিআর শরণার্থী কার্ড ব্যবহার এবং অবৈধভাবে পরিচালিত ব্যবসা বন্ধ করা।

মোহাম্মদ সুজরিন বলেন, এই অভিযানে ২২৫টি ব্যবসায়িক স্থাপনা এবং ভাড়া করা বিভিন্ন আবাসিক এলাকা থেকে মিয়ানমারের রোহিঙ্গা এক হাজার ২২২ , বাংলাদেশের ১৪২, ভারতের ৯, ইন্দোনেশিয়ার ৪ এবং নেপালের এক নাগরিককে আটক করা হয়েছে এবং ইমিগ্রেশন বিভাগ কর্তৃক পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য একটি খোলা জায়গায় জড়ো করা হয়েছে।

অভিযানের সময় দেখা গেছে, ইমিগ্রেশন আইনের লঙ্ঘনের পাশাপাশি বিদ্যুৎ ও পানি চুরিসহ ডিবিকেএল-এর আওতাধীন অন্যান্য অপরাধ, যেমন লাইসেন্স ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, জড়িত প্রচুর সংখ্যক অপরাধ শনাক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, বৈধ ভ্রমণ নথি এবং প্রকৃত ইউএনএইচসিআর কার্ডধারী বেশিভাগ বিদেশীকে তাদের চেক সম্পন্ন হওয়ার পরে ছেড়ে দেয়া হয়েছেল। পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বাকিদের পরবর্তী পদক্ষেপের জন্য ।


এ ক্যটাগরির আরো খবর..