× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার

মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের ফিরিয়ে নেওয়ার কড়া বার্তা, কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা

মোহাম্মদ মুইজ্জু গত মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কড়া বার্তা দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট তথা চীনপন্থী নেতা মুইজ্জু। তিনি বলেন, আমরা মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সামরিক বুট চাই না। আমি মালদ্বীপের জনগণকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমি প্রথম দিন থেকেই আমার প্রতিশ্রুতি পালন করে যাব। তিনি আগামী নভেম্বর মাসের শেষ দিকে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি তার বিজয়ের কয়েকদিন পরে ভারতীয় রাষ্ট্রদূতকে খুব স্পষ্টভাবে বলেছেন যে, মালদ্বীপে থাকা প্রত্যেক ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নিতে হবে।

মুইজ্জুকে সমর্থনকারী জোটভুক্ত দল ও নেতারা সলিহের ভারত নীতিকে মালদ্বীপের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে থাকেন। মুইজ্জুর জোট চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। চীন দেশটির অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ এবং অনুদানের আকারে মালদ্বীপে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এবারের ভোটে এশিয়ার ছোট্ট দেশ মালদ্বীপে ভারত ও চীনপন্থি শিবিরের বিভাজন আরও স্পষ্ট হলো। ভারত মহাসাগরের এই দেশটিতে ভারত ও চীন তাদের প্রভাব খাটাচ্ছে। প্রায় পাঁচ লাখ জনসংখ্যার এ দ্বীপরাষ্ট্র কৌশলগত দিক থেকে এমন জায়গায় অবস্থিত, যেটি বাণিজ্য ও নিরাপত্তা উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রও মালদ্বীপের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। গত মাসে প্রথমবারের মতো আমেরিকা পেশাদার কূটনীতিক হুগো ইউ-হো ইয়নকে মালদ্বীপে আবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। এর আগে যুক্তরাষ্ট্র সরকার শ্রীলঙ্কায় অবস্থিত দেশটির দূতাবাসের মাধ্যমে মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখত।

মালদ্বীপ দীর্ঘদিন ধরে ভারতের প্রভাবের অধীনে রয়েছে। এখন চীনপন্থী মুইজ্জু’র এ আহ্বানে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। গত মাসে মুইজ্জু যখন মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন, তখন এটি ভারতের জন্য একটি ধাক্কা হিসেবে দেখা হয়েছিল। ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ অংশ পর্যবেক্ষণের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক জায়গায় অবস্থিত এ দ্বীপরাষ্ট্রকে পাশে রাখতে চায় ভারত। এজন্য দেশটিকে প্রায় ২ বিলিয়ন ডলারের উন্নয়ন সহায়তা দিয়েছে নয়া দিল্লি। এখন যদি ভারতের সৈন্যদের চলে যেতে বাধ্য করা হয় তবে তা হবে দিল্লির জন্য একটি ধাক্কা।

বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে মালদ্বীপকে দিল্লির প্রভাবের কাছাকাছি এনেছিলেন। তিনি দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতার জন্য উদ্যোগী হন। দেশটির সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করেন এবং মালদ্বীপের ভূখণ্ডে ছোট্ট সামরিক বাহিনী পরিচালনায় ভারতকে অনুমতি দেন। পূর্বসূরি ইয়ামিন আবদুল গাইউমের নীতি থেকে বের হয়ে এসে সলিহ ভারতের সঙ্গে সম্পর্কের এই উদ্যোগ নেন। ইয়ামিন ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং চীনের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠতা বাড়ান। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় মালদ্বীপের প্রধান প্রধান অবকাঠামোগত প্রকল্পে সহায়তা আনেন।


এ ক্যটাগরির আরো খবর..