× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মারামারি, মুইজ্জু সরকারকে অভিশংসনের উদ্যোগ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মারামারি

মালদ্বীপের পার্লামেন্টে সরকারি ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে মারামারি হয়েছে। মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রীর অনুমোদন নিয়ে দু’পক্ষের এমপিদের মতবিরোধ হাতাহাতিতে গড়ায়। এদিকে পার্লামেন্টে মারামারির ঘটনার পর মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে চলেছে দেশটির প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একে অপরকে কিল-ঘুসি ও লাথি মারতে দেখা যায়। স্পিকারের বক্তব্য বিঘ্নিত করতে একজন এমপিকে হর্নও বাজাতে দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম নামের এক এমপি ঘুসি মেরে আরেক এমপি আহমেদ ইসাকে মাটিতে ফেলে দেন। এর পর দুই এমপির হাতাহাতিতে এক পর্যায়ে পড়ে গিয়ে আবদুল হাকিম মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার দিনই সংবাদ সম্মেলনে এমডিপি এমন হাতাহাতির ঘটনার সাফাই দিয়ে বলেছে, আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম আত্মরক্ষার চেষ্টা করেছেন। এমডিপির পার্লামেন্ট সদস্য হিসান হুসাইন বলেন, সরকারপন্থি এমপিরা যা করেছেন, তাতে এমডিপি এমপিদের আত্মরক্ষা করা ছাড়া উপায় ছিল না। আরেক এমপি হাসান জারির এমডিপির একজন এমপির হামলায় আঙুলে আঘাত পান। হট্টগোলের সময় এমপিরা যাতে মাইক্রোফোন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারেন, সে জন্য এগুলো খুলে ফেলা হয়।

এমপিদের এমন হাতাহাতির ঘটনার পর ক্ষমতাসীন জোটের সদস্য ও সমর্থকরা পার্লামেন্টের বাইরে মন্ত্রীদের অনুমোদন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। স্পিকার মোহাম্মদ আসলাম ও ডেপুটি স্পিকার আহমেদ সেলিমের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছে জোট। মালদ্বীপে ক্ষমতাসীন জোট সরকার গঠন করলেও পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। সেখানে এখনও নিয়ন্ত্রণ রয়েছে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির দল এমডিপির।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ এমডিপি মুইজ্জুর সরকারকে অভিশংসন করতে সংসদ সদস্যদের স্বাক্ষর সংগ্রহ করতেও শুরু করেছে। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রিসভায় তারই নিয়োগ দেওয়া চার নতুন সদস্যের সংসদীয় অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে বিরোধী দল এমডিপি। এর পরই গত রোববার শুরু হয় হট্টগোল। ক্ষমতাসীন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এবং মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টির (পিপিএম) সদস্যরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এতে পার্লামেন্টের অধিবেশন বাধাগ্রস্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..